বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার আসামী ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পিএস ফিরোজ ভুঁইয়াকে(৫০) গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৯নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার হোটেল কক্স টুডে’র ৫১৭নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ওসি হিমেল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রবাড়ী এলাকার মোর্শেদা আক্তার(১৯) নামের এক নারীকে পুলিশ আটক করে।

 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা ও তারাবো পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটসহ রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

উল্লেখ্য গত ৫আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জায়েদ আলী গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।