বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার অধিবাসীদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র এক বিশেষ সাধারণ সভা গতকাল ৯ নভেম্বর বিকেল ৫টায় নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতের হলরুমে সংগঠনের সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মপরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বাবুল, সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লায়ন মো. সাইদুল ইসলাম মজুমদার। এ সময় অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী নাছির উদ্দিন মোল্লা।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার জনমানুষের কল্যাণে কাজ করে আসছে। দীর্ঘদিন চলমান থাকা সামাজিক কর্মকাণ্ডগুলো চট্টগ্রামে বসবাসরত কুমিল্লা জেলাবাসীর কাছে প্রশংসা কুড়িয়ে আসছে। বার্ষিক মেজবান ও মিলনমেলা, বার্ষিক ম্যাগাজিন প্রকাশনা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম সংগঠনের জোরালো প্রশংসনীয় কর্মযজ্ঞ হিসেবে স্বীকৃত। সভায় উপস্থিত সংগঠনের বিভিন্ন আজীবন সদস্য, পৃষ্টপোষক সদস্য, দাতা সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।