বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 

রাজু আহমেদ।।

 

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া, র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ।

 

##