শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুলনা-৪ আসনের এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই

Reporter Name
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাতে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। এমপি সুজার ভাই এস এম মোর্তজা রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকেই আট মাস আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরে মোস্তফা রশিদী সুজার সঙ্গে তার স্ত্রী রয়েছেন।

তিনি তিনবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬ থেকে ২০০১ সাল জাতীয় সংসদের হুইপ’র দায়িত্ব পালন করেন। তিনবার খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন মোস্তফা রশিদী সুজা।