মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে জনকল্যান সমিতির উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দুদিন পর ঈদুল ফিতর।কিন্তু করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ।দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ।এ অবস্থায় জনকল্যাণ সমিতির চেয়ারম্যান উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ১০০টি অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২২মে) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকায় জনকল্যান সমিতির পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় জনকল্যাণ সমিতির চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল লতিফ মিয়া বলেন,ঈদের আনন্দ সমাজের সকলের কাছে পৌঁছে দিতে হবে।অনেক সময় এই আনন্দ থেকে সমাজের গরীব অসহায়রা বাদ পড়ে যায়।তাদেরকেও এই আনন্দের মধ্যে শামিল করা বিত্তবানসহ সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।এই দায়িত্ব পালনের মাধ্যমে সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।ঈদেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে আনন্দের দ্যুতি ছড়ায় না।ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব?তা জানা নেই।কিন্তু চেষ্টা তো করা যায়।আমার মূল উদ্দেশ্যই হলো ঈদের আনন্দ যেন সবার ঘরে ছড়িয়ে পড়ে।যারা খুব অর্থকষ্টে থাকেন তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এই আয়োজন।
সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী, গণমাধ্যমকে বলেন করোনা প্রাদুর্ভাবে কথা উল্লেখ করে এবার এক ভিন্ন বাস্তবতা ঈদুল ফিতর । ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লডাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে আমরা ভবিষ্যতে ঈদ উদযাপনের অনেক সুযোগ পাবো।এখন করোনা বিরোধী লডাইয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করি, স্থানান্তর না করি, স্বাস্থ্যবিধি মেনে চলি।
তিনি বলেন,যে কোনও দুর্যোগে বাংলাদেশ থেমে থাকেনি। প্রতিকূলতা ডিঙিয়ে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁডানো একদেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবো।ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মনে সাহস রাখুন। মনোবল হারাবেন না।দুর্যোগ-দুর্বিপাকে পরীক্ষিত ও সাহসী নেত্রী শেখ হাসিনা এবং তার সরকার আপনাদের পাশে রয়েছে।করোনা সংকটে আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা কথা তুলে ধরে বলেন, করোনা সংকটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৎপরতা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।মাটি ও মানুষের দল অতীতে মানুষের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।আসহায় মানুষের মাঝে ঈদের আগে উপহার সামগ্রী বিতরণ করছে যা প্রশংসনীয় উদ্যোগ।সময় জনকল্যাণ সমিতির সদস্য সচিব এডভোকেট কাজী লিয়াকত আলী, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা লিয়াকত হোসেন খানঁ রনি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান প্রধান, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হৃদয় আহম্মেদ চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের যুগ্ন-সাধারন সম্পাদক,রবিন খাঁন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনকল্যাণ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।