বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ভুক্তভোগী তন্নী আক্তারের কাছ থেকে হাতিয়ে নেয়া ৩০,০০০ টাকা পিরোজপুর জেলা পুলিশ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়ে ছে। আজ ০৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ভুক্তভোগীর হাতে এই অর্থ বুঝিয়ে দেন।

মো: নিয়াজ ফেরদৌস সজিব
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

মো: নিয়াজ ফেরদৌস সজিব

 

ভুক্তভোগী তন্নী আক্তার, মঠবাড়িয়া থানার উদয়তারা গ্রামের বাসিন্দা, ফেসবুকে “ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” নামে একটি পেজের লোভনীয় ফার্নিচারের পোস্ট দেখে প্রতারণার শিকার হন। সেগুন কাঠের খাট, ওয়াল সুকেজ, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিল ক্রয়ের আশায় তিনি ৩০,২৫৯ টাকা প্রদান করেন। পণ্যের প্রকৃত বাজারমূল্য ছিল আনুমানিক ১,৫০,০০০ টাকা। প্রতারকচক্র ডেলিভারি ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক পরিচয় দিয়ে তন্নীকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়।

 

প্রতারণার শিকার হওয়ার পর তন্নী আক্তার পুলিশে অভিযোগ করলে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে নড়াইলের কালিয়ায় প্রতারকদের সনাক্ত করে। সেখান থেকে ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়। আজ পিরোজপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

 

তন্নী আক্তার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুলিশ সত্যিই জনগণের বন্ধু, এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণিত হলো।”