শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কলারোয়ায় সাবেক এমপি হাবিবসহ কারামুক্ত সকল নেতার সংবর্ধনা উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আসাদুজ্জামান আসাদ
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

আসাদুজ্জামান আসাদ ।

কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পাওয়ায় সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮আগস্ট) বিকাল ৫ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, কৃষক দল নেতা মোতাহার হোসেন বাবু, তাঁতী দল নেতা আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক শাহাদাৎ হোসেন, রওশন আলী গাজী, মাহফুজার রহমান খান চৌধুরী, নাসির উদ্দীন, ডাক্তার আব্দুল মজিদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাস্টার শাহাজাহান, আশরাফুজ্জামান মন্টু, মাস্টার আজিজুর রহমান, রফিকুল ইসলাম, আমিনুর রহমান, ফজলুর রহমান মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, কাজী সিরাজসহ ১২ টি ইউনিয়ন ও পৌর সভার সভাপতি সাধারণ সম্পাদকমন্ডলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক।