সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ পশুর হাটে ওসি মশিউর

Reporter Name
Update Time : সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান। এর আগে সাইলো কবরস্থান জামে মসজিদের জুম্মার নামাজের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতন মূলক বক্তব্য রাখের মশিউর রহমান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের অপরাধীরা আত্নগোপন করে আছে। যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে দ্রুত থানা পুলিশকে খবর দিবে। আপনাদের সন্তানরা কার সাথে চলা ফেরা করছে তার বিষয়ে খোজ-খবর নিবেন। মাদকের পাশাপাশি এখন কিশোর গ্যাংয়ের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বলবো আপনাদের সন্তানরা যদি কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে তাহলে তাকে সে পথ থেকে সরিয়ে নিয়ে আসেন এবং এলাকায় অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করেন। আপনারা যদি পুলিশকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার বিষয়ে সহযোগীতা করেন তাহলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, তা না হলে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। আমরা পুলিশ সদস্যরা আপনাদের যে কোনো সহযোগীতায় পাশে আছি এবং থাকবো। মসজিদের আলোচনা শেষে আইয়ুব নগর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন ওসি মশিউর রহমান। বিভিন্ন জেলা থেকে আগত কোরবারি পশুর ব্যাপারীদের কোন ধরনের সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও ওসি মশিউর রহমান ব্যাপারীদের সাথে আলাপ করেন। এবং সকলকে স্বাস্থ্যবিধি মেলে কোরবানির পশু কিনা কাটার জন্য ওসি মশিউর রহমান বলেন এবং ব্যাপারীদের যে কোনো সমস্যা হলে প্রয়োজনে পুলিশকে জানাতে বলেন।
এদিকে ওসি মশিউর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জবাসী।