বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

রিডা হাসপাতাল, শ্যামনগর-এর ব্যবস্থাপনায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি এবং রিডা হাসপাতালের ফাউন্ডার অ্যান্ড সিইও মোঃ আব্দুল্যাহ আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক আব্দুস সবুর খানসহ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে মানবিক মূল্যবোধ ও সেবাধর্মী মনোভাব জোরদারের আহ্বান জানান।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা ও স্বাস্থ্যসেবা—উভয় ক্ষেত্রই মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

 

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।