শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. থেকে বাস্তবায়নের এক দফা দাবিতে শ্যামনগরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে শ্যামনগর উপজেলার সকল সরকারি কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে ০১ ফেব্রুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন, সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা না হলে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। তারা অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা আরও বলেন, অধিকাংশ কর্মচারী বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত। সংসার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ বহন এবং পরিবারের বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে ৯ম পে স্কেলের দাবি জানিয়ে আসলেও এখনো তা গেজেট আকারে প্রকাশ করা হয়নি

নেতৃবৃন্দ আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।