শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী চরপাড়া এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ জানাতে গিয়ে তিন নারী মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আহত নারীরা হলেন—
নাসিমা পারভীন (স্বামী: মুনসুর মোল্লা),
আসমা খাতুন (স্বামী: আনারুল)
এবং মমতাজ বেগম (পিতা: আনছার মোল্লা)।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালিঞ্চী চরপাড়া এলাকায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে, মিঠাপানির সংকট দেখা দিয়েছে এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এসব অনিয়ম বন্ধের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ জানালে একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে লবণ পানি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।