শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন। এতে এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতারা।

গত ২৩ জানুয়ারি শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের নোয়াবে কী বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। জনসভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান। এছাড়াও জেলা সূরা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম বলেন, “দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পরে একই দিনে রাতে তিনি কাশিমাড়ী ইউনিয়নে আরও একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ওয়ার্ডভিত্তিক একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

জনসভাগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় জামায়াতে ইসলামীতে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দলীয় নেতারা জানান, আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।