শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর ফায়ার সার্ভিসের সামনে সওজের জমি পুনরায় জবরদখল উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই ফের অবৈধ স্থাপনা নির্মাণ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মালিকানাধীন সরকারি জমি পুনরায় জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাঁচড়াহাটি মৌজার মোঃ সামসুর মাঝি।

জানা গেছে, কয়েকদিন পূর্বে সওজ কর্তৃপক্ষ ওই সরকারি জায়গাটি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু বিস্ময়করভাবে উচ্ছেদের অল্প কিছু দিনের মধ্যেই একই স্থানে আবারও অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমতি, নকশা বা বৈধ কাগজপত্র ছাড়াই প্রকাশ্যে এ নির্মাণকাজ চালানো হচ্ছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও বারবার একই ব্যক্তি দ্বারা সরকারি জমি দখলের এই ঘটনা চরম উদ্বেগজনক বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সামনে এভাবে সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুধু বেআইনি নয়, বরং জনস্বার্থ ও জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সচেতন মহলের প্রশ্ন—

যেখানে সওজ কর্তৃপক্ষ একবার উচ্ছেদ করেছে, সেখানে কীভাবে এবং কার মদদে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে? এর পেছনে কোনো প্রভাবশালী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি স্থায়ীভাবে দখলমুক্ত করা এবং দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, সওজ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।