রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

চিংড়ী শিল্প রক্ষা ও দেশের অর্থনীতি সচল রাখার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত মহল পরিমিত লবন পানি উত্তোলনের দাবীতে মানববন্ধন করে।

শনিবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী পরানপুর, নিদয়া,বৈশখালী,কাটামারী সহ ৫/৬ গ্রামের ভুক্তভোগী মহল চিংড়ী ঘের এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লবণ পানি ও লবণ মাটি নির্ভর উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ী চাষ ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই। সাতক্ষীরার ঐতিহ্য ‘সাদা সোনা’ নামে খ্যাত বাগদা চিংড়ী দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্লাশিং স্লুইস গেটের মাধ্যমে পরিমিত পরিমাণ লবণ পানি উঠিয়ে নির্বিঘ্নে চিংড়ী ও মৎস্য ঘের পরিচালনা করা সম্ভব হলেও নানা প্রতিবন্ধকতার কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে চিংড়ী চাষ হুমকির মুখে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো ঘের মালিক ও মৎস্যচাষীরা।

মানববন্ধনে উপস্থিত ঘের মালিক, মৎস্যচাষী ও সাধারণ জনগণ অবিলম্বে চিংড়ী শিল্পবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় চিংড়ি ঘের পরিচালনা করার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু ইদ্রিস মোড়ল, ফারুক হোসেন, সাবেক মেম্বার নুর ইসলাম,

বাবু অসীম কুমার মন্ডল,বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মজিবুর রহমান , ফজলু মোড়ল , রশিদ মল্লিক, মৎস্য চাষী আবুল কালাম, মৎস্য চাষী আব্দুল মজিদ, মৎস্য চাষী গৌরাঙ্গ মন্ডল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক গাজী আজিজুর রহমান।

 

তারা বলেন, চিংড়ী শিল্প ধ্বংস হলে উপকূলীয় এলাকার অর্থনীতি ও কর্মসংসংস্থানের ভয়াবহ প্রভাব পড়বে।

##