শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

তারনীপুর ও ভেটখালী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে ‘জা ঝুরঝুরি’ ও ‘হীমখালী’ খালের সংযোগস্থলে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের অভাবে তারনীপুর, ভেটখালীসহ আশপাশের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বাড়িঘর, রাস্তাঘাট, কৃষিজমি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু বছর ধরে দাবি জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত স্থায়ী কালভার্ট নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

 

এ সময় তারা দ্রুত কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।