রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার কালিগন্জ শ্যামনগর হয়ে ভেটখালী পর্যন্ত মহাসড়ক ৩৪ ফিট প্রশস্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন হতে আগত সকল শ্রেণি পেশা মানুষ উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্যামনগর মানুষ ইতিমধ্যে জানতে পেরেছে সাতক্ষীরা হইতে কালিগঞ্জ কাঁক শিয়ালী নদী ব্রিজ পর্যন্ত ৩৪ ফুট প্রশস্ত হবে। তারপর থেকে কালিগঞ্জ হতে ভেটখালী পর্যন্ত ২৪ ফুট প্রশস্ত হবে। এতে করে শ্যামনগর মানুষের প্রতি বৈষম্য করা হচ্ছে দাবি করে প্রতিবাদে, শ্যামনগরের সর্বস্তরের পেশাজীবী মানুষরা আজকের এই মানববন্ধনে দাড়িয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, শ্যামনগর হইতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মহাসড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত চলাচল করে। শুধু তাই নয় সুন্দরবন পর্যটন কেন্দ্র ভ্রমনের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে প্রতিদিন প্রায় হাজার হাজার ভ্রমনকারী পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো সহ বিভিন্ন ধরনের শত শত যানবহনে যাতায়াত করে থাকে। মহাসড়কটির প্রশস্ত ৩৪ ফিটের স্থলে ২৪ ফিট হওয়ায় অত্যাধিক যানজট সৃষ্টি হবে। বক্তাদের বক্তব্য উঠে আসে শ্যামনগরের বুকে অবস্থিত শ্যামনগর সরকারি মহসিন কলেজ, শ্যামনগর আতরজান কলেজ, শ্যামনগর সরকারি পাইলট হাই স্কুল, ম্যানেগ্রোভ সুন্দরবন ও ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর। শ্যামনগরের সাদা সোনা, বাগদা চিংড়ী সহ হরেক রকমের মৎস্য ও কাঁকড়া এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে রফতানি ও বিভিন্ন দেশে রফতানি হয়ে থাকে। শ্যামনগরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এই মহাসড়কটি ৩৪ ফিট প্রশস্ত করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কৃষকদলনেতা এ্যাডভোকেট আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক, মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু, কলেজ শিক্ষক মাহবুবুর রহমান সহ সচেতন মহল।