সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অনুষ্ঠিত হলো “রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫” জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক নারীদের প্রতি সংহতি জানাতে অনন্য দৌড় আয়োজন

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে তীব্র অভিঘাত যেখানে, সেই শ্যামনগরের প্রান্তিক নারীদের সংগ্রামকে সম্মান জানাতে আজ সকালে সফলভাবে অনুষ্ঠিত হলো “রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫”। ব্রাইটার্স এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের জি,সি,এ প্রোজেক্টের সহযোগিতায় আয়োজিত এই মানবিক দৌড়ে অংশ নেন শতাধিক তরুণ-তরুণী, স্থানীয় নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্থানীয়ভাবে ইভেন্টের সহযোগী হিসেবে ছিল “জনকল্যাণ সংস্থা” ও “শরুব ইয়ুথ টিম।

 

 

আজ ভোর ৭টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতীকী দৌড়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইউম, জিসিএ (জাতীয়) প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল হান্নান, শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মো. পেয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দোলেয়ার হোসেন, ব্রাইটার্সের পরিচালক সোহানুর আমিন, যুব প্রতিনিধি জেভা।

 

৫ কিলোমিটারের প্রতীকী দৌড়ে প্রায় ১০০ জন তরুণ-তরুণী হাতে পানির কলস নিয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। এই প্রতীকী পদযাত্রা শ্যামনগরের সেই বাস্তবতাকে তুলে ধরে যেখানে প্রতিদিন অসংখ্য নারী দূরদূরান্তে হেঁটে নিরাপদ পানি সংগ্রহ করেন।

 

দৌড়ে অংশ নেওয়া তরুণ অংশগ্রহণকারী আলিফা আক্তার বলেন, “আমরা প্রতিদিন যেভাবে পানি ব্যবহার করি, শ্যামনগরের নারীদের জন্য সেই পানি সংগ্রহ করাটাই একটি লড়াই। এই দৌড় আমাকে তাদের সাহস অনুভব করিয়েছে।”

 

আরেকজন অংশগ্রহণকারী রিমন হাওলাদার বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় বোঝা আজ নারীদের কাঁধেই। তাই তাদের প্রতি সহমর্মিতা দেখাতে আজকের আয়োজনটি অর্থবহ হয়ে উঠেছে।”

 

 

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের এই দৌড় প্রান্তিক নারীদের প্রতি সম্মান ও সচেতনতার এক সুন্দর উদাহরণ।”

 

ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইউম বলেন,“নারীদের ওপর জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি। তাই তাদের সহনশীলতা ও সংগ্রামকে তুলে ধরার জন্য এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”

 

ব্রাইটার্সের পরিচালক সোহানুর আমিন জানান,

“এই দৌড় শুধু একটি ইভেন্ট নয় এটি নারীর অধিকার, নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু ন্যায্যতার পক্ষে আমাদের যৌথ প্রতিশ্রুতি।”

 

 

আয়োজকরা জানান, নারী ও কন্যাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানির অধিকার নিশ্চিতকরণের দাবি জোরালো করা এবং তরুণদের সম্পৃক্ততার একটি স্থায়ী বার্তা দেওয়াই এই ইভেন্টের মূল লক্ষ্য।

 

একটি মানবিক অঙ্গীকারের প্রতীক“রান ফর হার রেজিলিয়েন্স ২০২৫” শুধু একটি দৌড় নয় এটি শ্যামনগরের প্রান্তিক নারীদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া, তাদের প্রতি সম্মান জানানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতি। অংশগ্রহণকারীদের প্রতিটি পদক্ষেপ ছিল মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সংহতির প্রকাশ।