সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে পৌর বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পরিবহন কাউন্টার কাম আঞ্চলিক বিএনপি অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক যুবদল সভাপতি মোঃ আজিজুর রহমান (আজিবর)।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন ,জনাব তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তিনি আরো বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তাঁর হাতেই আরও সুগঠিত হবে বলে মন্তব্য করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন কাউন্টার কাম বিএনপির আঞ্চলিক অফিস আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পরে বিশেষ মোনাজাতে তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।