রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা। 

Reporter Name
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ভয়েস অব সুন্দরবন ।।
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের উদ্দোগে আগামী নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা সদরে বিশাল গন মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (১৯নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা সদরে এ গন মিছিল পরবর্তী পথ সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীদের উপস্তিতিতে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সদরের জে,সি কমপ্লেক্সের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি,এম লিয়াকত আলী।  শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও  শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু,  কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্না, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি,এম আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, পৌর বিএনপি নেতা মিঠু, পৌর ১নং ওয়ার্ড সভাপতি আবু তালেব, পৌর ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকবর আলী, কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু, মোস্তাফিজুর, হাজী নুর ইসলাম, নজরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর সরদার, আবেদ আলী, রুস্তম আলী, ফজলুর রহমান, আটুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান মিঠু, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল সরদার, আব্দুর রশিদ ঢালী, ডি,এম মফিজুর রহমান,  ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন রেজা, রফিকুল ইসলাম ও আজু মোল্যা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন খাতুন সুমী, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতিমা নাসরিন পলি, যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মহামান নুরুজ্জামান, সেচ্চাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব সুলতানুল আরেফিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক ডাঃ আব্দুল হালিম, ছাত্র দল নেতা  সুলতান সাহাজান, কলেজ ছাত্র দলের ইয়াসিন আরাফাত রোহান প্রমুখ।
পথ সভায় বক্তারা বলেন, গত ৩ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদ্দেশনায় সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তার ধারাবাহিকতায় সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হিসেবে ড. মোঃ মনিরুজ্জামানকে মনোনীত করেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ধানের শীষের লোক, ধানের শিষ যেখানে আমরা আছি সেখানে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা তথা তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।
##