শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মিথ্যা অভিযোগে সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলার নুরনগর এলাকার বাসিন্দা সাগর হোসেন। সোমবার বিকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

 

লিখিত বক্তব্যে সাগর হোসেন জানান, নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ পূর্বশত্রুতার জেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। প্রধান শিক্ষক তার নাম–পরিচয় ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে ব্যক্তিগত সুনাম নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

 

তিনি আরও জানান, প্রধান শিক্ষক যে ঘটনার উল্লেখ করেছেন, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে বলেন—তিনি ১৪ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অবস্থান করছিলেন এবং ১৭ নভেম্বর সকালে বাড়িতে ফেরেন। অথচ অভিযোগে বলা হয়েছে, ১৬ নভেম্বর নূরনগর বাজারে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ঘটনার সময় তার উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে বাদবাকি বিরোধপূর্ণ।

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন যে তিনি ওইদিন এলাকায় উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যমূলক ও মানহানিকর।

 

তিনি আরও বলেন, “প্রধান শিক্ষক শামীম আহমেদ হয়তো কোনো ব্যক্তিগত বিরোধের কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়ানোর চেষ্টা করছেন। আমি এসব মিথ্যা সংবাদ, অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

 

এ সময় তিনি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানান