রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর হাসপাতালে হামলার ঘটনায় আসামীদের আটক ও নিরাপত্ত্বার দাবিতে ডাক্তার, নার্স, কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বে থাকা ডাক্তার কর্মচারীদের মারপিটের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামীদের আটকের দাবীতে হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। এ সময় তারা তাদের নিরাপত্বার দাবী করেন কর্তৃপক্ষের কাছে।

বৃহস্পতিবার শ্যামনগর হাসপাতাল চত্বরে সন্ত্রাসীদের আটক, হামলার তীব্র নিন্দা ও জীবনের নিরাপত্বার দাবী করে সুষ্ঠু বিচারের প্রত্যাশা কামনা করেন তারা।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ মিলন হোসেন, ডাঃ আব্দুল আজিজসহ অন্যরা।

 

বক্তারা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়, ওই এলাকার রাহিম ইসলামের তিন বছরের ছেলে নিশাত। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কিন্তু শিশুটির মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাতক্ষীরায় রেফার করেন চিকিৎসক। উপজেলার খানপুর এলাকায় পৌঁছানোর পরই নিশাতের মৃত্যু হয়। তখন স্বজনরা অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনেন। অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ফেরার পরপরই হঠাৎ ১০-১২টি মোটরসাইকেলে করে দুবৃত্তরা অতর্কিত ভাবে জরুরি বিভাগের মধ্যে ঢুকে সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজকে মারধর শুরু করে। এতে একজন চিকিৎসকসহ হাসপাতালের কর্মচারীরা আহত হয়।

এঘটনায় শ্যামনগর থানায় হামলা কারী দুৃবৃত্ত্বদের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান মানববন্ধনে দাড়িয়ে বক্তারা।

এদিকে এঘটনার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আসামীদের আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তি ও হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মচারী সহ অন্যান্যদের নিরাপত্ত্বার জোর দাবি জানান হাসপাতালের স্বাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

##