সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগরে মঙ্গলবার বিকালে : ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মাইক্রো স্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন একাডেমির পরিচালক ড. আব্দুস সালাম আজাদী।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। বক্তারা পল্টন ট্রাজেডিকে দেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।পরে শহীদদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

##