রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দশ দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান

রিপোর্ট - রাইসুল মিথুন, ভয়েস অব সুন্দরবন
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

 

রিপোর্ট – রাইসুল মিথুন, ভয়েস অব সুন্দরবন।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে দশ দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণার্থীদের (পুরুষ ও মহিলা) সার্টিফিকেট প্রদান করা হয়। “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” শ্লোগান কে সামনে রেখে গত ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট দশ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার ২৩ অক্টোবর প্রশিক্ষণ শেষে দুপুর ১ টায় কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে শ্যামনগর উপজেলা আনসার ও ভিডিপি এর আয়োজনে ইউনিয়ন ভিত্তিক দশ দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন- আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক শারমিন সুলতানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মান্নান, ইউনিয়ন ভিডিপি দলপতি মোঃ ফয়সাল হোসাইন, ভিডিপি ইউনিয়ন দল নেত্রী ও ইউপি সদস্যা সাহিদা খাতুন, ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার স্বরজীত কুমার, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। সহ পুরুষ ও মহিলা প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।