সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে প্রতিবন্ধি নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আয়ুবর্ধক উপকরন বিতরন

Reporter Name
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন।।

Women With Disabilities Development Foundation (WDDF) এর দাতা সংস্থা  International Women Rights Action Watch-Asia Pacific (IWRAW-AP)  এর অর্থায়নে  Women Gaining Ground -WGG  প্রকল্পের মাধ্যমে   ২৩ অক্টোম্বর  ২০২৫ ইং তারিখে ডাব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলায় ১২ জন প্রতিবন্ধীনারীকে আয়বর্ধক উপকরণ প্রদান করা হয় এবং এই বিতরণী অনুষ্ঠানটি,  জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে  শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত হয় । গনমাধ্যমকর্মী এবং ডব্লিউডিডিএফ এর আরো কর্মকর্তাদের  উপস্থিতিতে বিতরণী অনুষ্ঠান সম্পূর্ন হয়। আয়বর্ধক উপকরণ বিতরণী অনুষ্ঠানে  ডাব্লিউডিডিএফ  এর নির্বাহী পরিচালক,  আশরাফুন নাহার মিষ্টি  বলেন, নগদ অর্থের পরিবর্তে আয়বর্ধক সামগ্রী প্রদানের মাধ্যমে তারা প্রত্যাশা করেন যে , প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়ন হবে এবং তারা সমাজের মূল স্রোতধারায় একীভূত হবে। নিজেদের দারিদ্রতা বিমোচনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে । এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  অষ্টমী মালো,  প্রতিবন্ধী নারীদের প্রতিনিধি,  স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে ।

##