রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে উচ্ছেদ অভিযান অব্যাহত নিরাশ্রয় হয়ে পড়লো কয়েকশ” ভুমিহীন পরিবার

Reporter Name
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ভয়েস অব সুন্দরবন।।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়, সড়ক ও জনপদ (সওজ) এর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে সরকারি খাস জায়গা আবুমুক্ত করার নিমিত্তে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার ১৫ই অক্টোবর, সকাল ১১টা সময়, পূর্বে ঘোষিত সওজের ০৮ অক্টোবর গণ বিজ্ঞপ্তি প্রকাশের রোডম্যপ হিসাবে শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস মোড় হয়তে ৫৭ তম কিলোমিটার এ অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেখানে থাকা রাস্তার উভয় পাশে কয়েকশ” ভূমীহীনদের বসবাস ও ব্যবসারত দরিদ্র পরিবার।
তাদের বাড়ি ঘর ও ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কারনে তারা সর্বহারা হয়ে পড়েছে।তাদেের বিকল্প কোন ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করার কারনে ভুমিহীন এ সকল মানুষেরা চরম মানবেতর জীবন যাপন করছে।অনেকেই খোলা আকাশের নীচে দিন রাত পার করছে। ভুমিহীন পরিবারের সদস্য জরিনা খাতুন বলেন,রাস্তা হবে মাত্র ৩৪ ফুট অথচ উচ্ছেদ করা হচ্ছে দুপাশে প্রায় দেড় শতাধিক ফুটের অধিক জায়গা।একই ভাবে জানু বেগম বলেন,আমরা ভমিহীন দীর্ঘদিন ধরে খাস জায়গা বসবাস করছি,রাস্তার প্রয়োজনে সরকার উচ্ছেদ করুক সমস্যা নেই, তবে যেটা প্রয়োজন সেটা নিক আমাদের কোন আপত্বি নেই। ভ্যান চালক আব্দুল তার ঘরবাড়ী হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন তিনি বলেন,আমরা প্রতিহিংসার শিকার, আমাদের কে অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে। এদিকে এই সকল পরিবারের সাথে নিয়ে উচ্ছেদ স্থলে অবস্থান নেন দুইজন তরুণ ও তাদের সহযোগীরা।
অবস্থান কর্মসূচীতে থাকা ২ জন তরুন হাফিজুর রহমান ও জান্নাতুল নাঈম “উচ্ছেদে ভূমিহীন দের পুনঃবাসন চাই” সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বলেন উচ্ছেদে সকল ভূমিহীন দের মানবিক দৃষ্টিতে অন্যত্র পুনঃবাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি গুচ্ছ গ্রামে তাদের বসবাসের সূযোগ করে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মাসুম বিল্ল্যাহ ও বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের, শ্যামনগর উপজেলার সাবেক আহবায়ক শরিফুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার সহ প্রমূখ।
##