সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য গোলাম শাহনাওয়াজের প্রতিবাদ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম শাহনাওয়াজ এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।তিনি বলেন,ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। ৬ অক্টোবর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে আমার নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।গোলাম শাহনাওয়াজ উক্ত প্রকাশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে সারাজীবন দলের স্বার্থে কাজ করেছি, কোনোদিন দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কাজে জড়িত ছিলাম না।তিনি সাতক্ষীরা জেলা বিএনপি ও শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বিবৃতি প্রচার করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বিবৃতির শেষে তিনি বলেন, সত্য একদিন প্রকাশ হবেই। আমি দলে ছিলাম, আছি, থাকব—জিয়াউর রহমানের আদর্শই আমার পথপ্রদর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।