সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

 

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।

রবিবার(৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর শিক্ষক মাওলানা আব্দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, অধ্যক্ষ মাওলানা ওয়েদুজ্জামান, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সুপার মাওলানা আবুল কাশেম, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিননাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
বক্তারা বলেন শিক্ষা ব্যবস্থার মূল প্রাণ শক্তি হল শিক্ষক। তাই শিক্ষককের মর্যাদা ,ন্যায্যা অধিকার ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের ও সমাজের দায়িত্ব। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন।