রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বাঘ বিধবা অসহায় বৃদ্ধা নারীর পাশে দাড়ালো উপজেলা রিপোর্টার্স ক্লাব

রায়হান হোসেন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

রিপোর্ট: রায়হান হেসেন

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে পল্লীর সদস্য অসহায় বৃদ্ধা সোনা মানি সরদারের পাশে দাড়ালো শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

বাঘ বিধবা সোনামনি জেলে বলেন,আমার প্রথম স্বামী চরন সরদার সুন্দরবনের দোবেকী এলাকায় মাছ ধরতে যেয়ে বাঘের আক্রমনে মারা যায়। পরে সোনামনি ভবেন সরদার কে বিয়ে করেন।সে ও ছিলো একজন জেলে। সে কারনে সেও সুন্দরবনের দানব খাল চালতে তলা নামক খালে মাছ ধরতে গেলে তাকে ও বাঘের থাবায় জীবন দিতে হয়। দুই স্বামীকে কেড়ে নিলো সুন্দরবনের হিংস্র রয়েল বেঙ্গল টাইগার। সেই থেকে সামাজিক অবহেলিত হয়ে পড়তে।নদীতে জাল টেনে বা অন্যের বাড়ীতে ও বাজার ঘাটে কাজ করে তার জীবন চলে।এখনও পর্যন্ত তিনি সরকারী কোন সুযোগ সুবিধা পাননি।

 

শনিবার বিকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এই অসহায় পরিবারটিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,মুন্সিগঞ্জ ইউপির সদস্যা নীপা চক্রবর্তী, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন সহ অন্যান্যরা।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, আমাদের সংগঠন টি দীর্ঘদিন ধরে সামাজিক সেবা মুলক বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রেখেছে এবং এধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে।এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।