শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভুরুলিয়া ইউনিয়নে জলবায়ু সহনশীল সমন্বিত কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করণে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রূপান্তর এর আয়োজনে এ সংলাপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হোসেন আলী। উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগন সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এন জিও প্রতিনিধি গন । এসময় অংশগ্রহণ কারীগন তাদের বক্তব্যে বলেন গোফরইমপ্যাক্ট কর্মসূচি তৃণমূল পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উক্ত সংলাপের কার্যক্রম পরিচালনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের UOMO মোঃ শোকর আলী।