শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর সীমান্তে সুপিয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

 

 

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি হবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। লবনাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি । এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ।

বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান বিজিবি মহাপরিচালক।

পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিস্যার-মোছাঃ রনি খাতুন,

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ও ইউপি সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

##