সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে আদি যমুনা নদী বাচাও কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আদি যমুনা নদীকে প্রবাহমান করতে, শ্যামনগর সদরের মহাশ্মশানের সামনে ব্রিজ নির্মাণ, সদরের চন্ডিপুর এলাকায় কালভার্ট ভেঙ্গে ব্রিজ নির্মাণ, যমুনা নদীর সঙ্গে সংযুক্ত খাল উন্মুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার বিকাল ৫টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় প্রগতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

 

প্রগতির সভাপতি মিসেস সাহানা হামিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী।

এ সময় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোঃ নাজিন উদ্দীন, প্রফেসর আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, আতরজান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মণ্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সিডিও পরিচালক গাজী আল ইমরান,

বারাসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী এক সময় এই অঞ্চলের প্রাণ ছিল। নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও আশপাশের কৃষিভিত্তিক জীবিকা এখন হুমকির মুখে। নদীটি দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে শুকিয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, আমরা নদী রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এটি শুধু একটি নদীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই।

সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আদি যমুনা নদী পুনরুদ্ধারে এলাকাভিত্তিক সচেতনতা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ কর্মী ওসমান গনি সোহাগ

##