শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলীয় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল প্রদান করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফয়সাল-আল-আহসান, আসিষ্ট্যান ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং, এলজি বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, শ্যামনগর ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় বাইসাইকেল ও দুটি পরিবারের কর্মসংস্থান তৈরিতে মোটর ভ্যান প্রদান করায় এলজিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (খন্ডকালীন) ড. আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে সাইকেল ও মোটরভ্যান দুইটি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা দ্রুত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে ও পরিবারের উপর অর্থনৈতিক চাপ কমবে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল্লাহ (আল মামুন), এলজি এম্বাসেডর ২০২৫। প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলে একট গ্রুপ, বাস্তবায়নে ও সহযোগিতা করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।