সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন, ইউএনও মোছাঃ রনী খাতুন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

 

রিপোর্ট :ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই শ্যামনগর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।২০২৪ সালের ১৪ নভেম্বর তিনি শ্যামনগর উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভূমিকা প্রশংসনীয়।শ্যামনগর উপজেলা অফিসে যে কেউ সেবা নিতে গেলে (ইউএনও) মোছাঃ রনী খাতুন মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে। তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে থাকেন সবসময়। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাঁর উদ্যোগগুলো।

স্থানীয়রা বলেন, “মানুষের যত প্রকারের গুণ থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব কর্মকর্তা।নিজের কাজের নীতি সম্পর্কে (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য। অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শ্যামনগর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।