রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের জনগুরুত্বপূর্ণ সড়কের জানজট কমাতে রাস্তায় নামলেন ইউএনও মোছাঃ রনি খাতুন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা সড়কের দীর্ঘদিনের সমস্যা জানজট কমাতে রাস্তায় নামলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার সকালে তিনি রাস্তায় নেমে সড়কের উপরে থাকা ভ্যান, ইজিবাইক মটরসাইকেল সহ দোকান পাঠ ও অবৈধ অন্যান্য স্থাপনা সরাতে দিন ভর রাস্তায় পড়ে সচেতনতা করার পাশাপাশি রাস্তার সকল যান বাহন সরানোর জোর নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি সাফ জানিয়ে দেন কোন প্রকার রাস্তায় জানজট থাকবে না। যারা জানজট সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ সময় উপজেলা পরিষদে সম্মুখের সড়ক সহ চৌ- রাস্তার আশপাশের ব্যবসায়ী ও সকল সাধারন যান বাহন শ্রমিকদের সাথে মতবিনিময় করে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন তিনি। ইউএনও মোছাঃ রনি খাতুনের পরামর্শ গ্রহন পুর্বক ব্যবসায়ী ও ভ্যান ইজিবাইক শ্রমিকরা এর পর থেকে জানজট যাতে না হয়, সে জন্য সজাগ থাকবেন বলে জানিয়েছেন তারা।এছাড়া এরোডে রয়েছে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, স্কুল সহ অসংখ্য নানা প্রতিষ্ঠান। তবে সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন সকলের সুদৃষ্টি কামনা করেছেন।এদিকে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন,এধরনের উদ্যোগে সাধারন মানুষ খুবই উপকৃত হবে কিন্তু এটি মাঝে মধ্যে করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, সাধারন মানুষের সাথে নিয়ে কাজ করতে চাই, এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।