শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভুরুলিয়া দরগাপুর আদর্শ তরুন সংঘ কে ফুটবল উপহার দিলো শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব,দিনে দিনে সংগঠন টি রিপোর্টিংয়ের পাশাপাশি সামাজিক কার্য্যক্রম অব্যাহত রেখে চলেছে।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

মাদক কে না বলি,খেলা খুলাকে আকড়ে ধরি।এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন যুব সংগঠন গুলোর মধ্যে ফুটবল সহ খেলা ধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে চলেছে সংগঠনটির সদস্যরা । তারই ধারা বাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার দরগাপুর ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে দরগাপুর আদর্শ তরুন সংঘের সদস্যদের ফুটবল উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ সহ অন্যান্যরা। এ সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, বর্তমানে যুব সমাজ মাদক আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, আমরা সমাজের সকল শ্রেনীর মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই, মাদক আর মোবাইল গেম থেকে তরুন যুবকদের খেলার মাঠে ফিরাতে আমাদের চেষ্টা অব্যাহত ভাবে থাকবে,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি,আমরা শুধু রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকতে চাই না, সামাজিক কাজও করতে চাই, এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।