সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা

Reporter Name
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভয়েস অব সুন্দরবন।।
 শ্যামনগরের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, সাবেক ছাত্রদলনেতা এড. মাসুদুল আলম দোহা,সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত পত্র যার স্মারক নং/১ জে-৯-৪৫/১৪ লিগ্যাল এইড কমিটির সদস্য পদে প্রধান বিচারপতি তাকে এ মনোনয়ন প্রদান করেন। এড. দোহা উক্ত পদে মনোনীত হওয়ায় শ্যামনগরে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের জ্যেষ্ঠ পুত্র সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এড. মাসুদুল আলম দোহা লিগ্যাল এইড বাংলাদেশের সদস্য পদ পাওয়ায় আত্মীয় স্বজনসহ শ্যামনগর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন। এদিকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে তরুণ আইনজীবী হিসাবে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় এসএসসি-৯৫ ব্যাচে শ্যামনগরের বন্ধুরাও তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আইন বিষয়ক উপদেষ্টা এড মাসুদুল আলম দোহা দেশের সর্বোচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হওয়ায় রিপোর্টার্ ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন জানানো হয়েছে।
##