রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

 

ভয়েস অব সুন্দরবন।।
শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে প্রকাশিত “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” সংবাদের প্রতিবাদে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় মুনছুর সরদার গ্যারেজ বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করেন এলাকার সর্বস্তরের জনগণ। বক্তারা কাইয়ুম আবুকে একজন পরিচ্ছন্ন, মানবিক ও দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মোস্তফিজুর রহমান মিল্টন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু ইলাহী, আহ্বায়ক সদস্য এম আল-আমীন সরদার ও আব্দুল গফুর, উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব মো. রাইহানুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোফিজুর রহমান।

মুন্সিগঞ্জ এলাকার পক্ষে বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক সরদার। তিনি বলেন,কাইয়ুম আবু একজন সৎ ও মানবিক নেতৃত্বের প্রতীক। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা আমরা বরদাশত করবো না।

মানববন্ধনে বিপুলসংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।