শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উচ্চ আদালতের নির্দেশে অবশেষে শ্যামনগরের আশা ব্রিকস-২ বন্ধ হলো

Reporter Name
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।
 উচ্চ আদালতের নির্দেশে সাতক্ষীরার শ্যামনগরের আশা ব্রিকস-২ নামীয় একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সেখানে গিয়ে ভাটাটিতে তালা লাগিয়ে দেন।
উচ্চ আদালতে একটি রিটের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ঐ ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছে। তবে জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবি জানাচ্ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, আশা ব্রিকস-২ এর কর্তৃপক্ষ উচ্চ আদালতের রিট আবেদন করে ইট ভাটা পরিচালনা করছিল। রিটের মেয়াদ শেষ হওয়া ও স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় তা আদালতের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে ।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোডাউনমোড় এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা গড়ে বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, সরকারী জায়গায় অবৈধ স্থাপনা তৈরী করে সরকারী সম্পত্তি দখলের চেষ্টা কাউকে করতে দেয়া হবে না।
##