রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর জনপদ থেকে ৪৯ বোতল ভারতীয় মদ আটক

রাজু আহমেদ
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

 

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন।

 

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ।গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কোয়েলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড বস্তা দুটি তল্লাশি করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।