রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সরকার বিরোধী লিফলেট বিতরনকালে আটক দুই 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে সরকার বিরোধী লিফলেট বিতরনকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করেছে স্থানীয় জনগন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার হরিনগর বাজারে লিফলেট বিতরনকালে ওই দুই ব্যক্তিকে আটক করেন। এসময় তাদের গণধোলাই দেয় জনগন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাদের উদ্ধার করে।

 

আটককৃতরা হলেন- বড়ভেটখালী গ্রামের শুকচাঁন কাগুচীর ছেলে স্বেচ্ছাসেবকলীগ কর্মী নূরুজ্জামান কাগুচী (৪০) ও চুনকুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে যুবলীগ কর্মী আব্দুর রহমান গাজী (৩৪)।

 

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি চুনকুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী পুত্র মোঃ আমিনুর রহমান ও ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছামছুর গাজীর পুত্র আনিছুর রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করেছে মর্মে জানান।

 

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন করিব মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ওসি জানান।