সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবা সহ ২ জন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক,
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটায় ২০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি টিম অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ০১:১০ ঘটিকায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকা থেকে কচাকাটা থানাধীন ছনবান্ধা খালিশাকুড়ি এলাকার মাদক কারবারি হাবিবুর রহমান (২৫) ও এক এলাকার মোঃ মিজানুর রহমান (৩০) দ্বয়কে ২০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের কচাকাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।