রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দুটি ইটভাটাকে কাঠ পোড়ানোর অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হলো

Reporter Name
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

 

,ভয়েস অফ সুন্দরবন।

।। সাতক্ষীরা শ্যামনগরে প্রকাশ্যে কাঠ পোড়ানোর অভিযোগে সোনার মোড় ও খানপুর এলাকার এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকালে শ্যামনগর উপজেলার এইচ ডি ব্রিক্স ও এম বি ব্রিক্স ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসারের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘনে( জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার) ১৬ ধারা মতে এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০০০০ টাকা জরিমানা করেন।

উল্লেখ্য সাতক্ষীরার শ্যামনগরের একাধিক ইটভাটাতে প্রকাশ্যে কাঠ পোড়ানো, প্লাস্টিক ও টায়ার পোড়ানোর অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন হলে, বিষয়টি প্রশাসনের দৃষ্টি বছর হয়।তারই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুনের নির্দেশনায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সরেজমিনে ইটভাটাতে যেয়ে প্রকাশ্যে কাঠ পোড়ানোর দৃশ্য দেখতে পান, এ অবস্থা দেখেই তিনি মোবাইল কোর্টের মাধ্যমে উপরোক্ত ইটভাটা দুটিকে জরিমানা করেন।এদিকে স্থানীয় পথচারী আব্দুর রহিম বলেন, শ্যামনগরের অধিকাংশ ইটভাটা গুলোতে ডাম্পারটলের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাটি আনা হচ্ছে, প্রকাশ্যে দিবালোকে এসব ডাম্পার ও টলি চলাচল করায় সাধারণ পথচারীরা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।