শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি 

আরিফ হাসান গজনবী 
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

 

সোমবার(১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান’র নেতৃত্বে রামপাল সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান শেখ, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মোঃ তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থান শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

#####