শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রাম উদ্যোক্তার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রফিকুল ইসলাম রফিক
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

“আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই”

এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা সদরে পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিরতণ করেছে সংগঠনটি।

তীব্র শীতে কাপছে উত্তরের জনপদ। এ অঞ্চলের জেলা কুড়িগ্রামেও কয়েকদিন থেকে হার কাঁপানো শীত। এতে বিপাকে পড়েছে অসহায় দুস্থ ও শিশুরা। তাদের দুর্দশায় এগিয়ে এসেছে ‘কুড়িগ্রাম উদ্যোক্তা ।

 

রোববার (১২ জানুয়ারী ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌর এলাকার ঈদগাহ পাড়ার পন্ডিত বাড়িতে ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’ অফিসে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ‘কুড়িগ্রাম উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহিবুল হুদা রবিন, এ্যাডভোকেট আতিকুর রহমান, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, কুড়িগ্রাম উদ্যোক্তা’র সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, এ্যাডভোকেট আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবী মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ অনান্য উদ্যোক্তারা।

 

কম্বল পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী আকবর আলী বলেন, কয়েক দিন থাকি খুউব ঠান্ডা। খুব কষ্টে আইত কাটপার নাগছোং। কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা।

 

বিধবা নারী আকলিমা বেওয়া বলেন, আইতে দিনে ঠান্ডা। হাত-ঠ্যাং গডগডে কাঁপে। এটে আসিয়া মুই পানু কম্বল, আর মোর নাতনী পাইছে ঠান্ডার কাপড় ।

 

কুড়িগ্রাম উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল হুদা রবিন বলেন, যেকোনো দুর্যোগে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত, ইনশাল্লাহ আগামীতেও এ সহায়তা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।