শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জমি ক্রয়ের নামে দুই প্রবাসীর নিকট থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।
জমি ক্রয়ের নামে শ্যামনগরের এক প্রবাসীর নিকট থেকে টাকা হাতিয়ে নিল সরোয়ার নামের এক ব্যক্তি। এদিকে এ টাকা উদ্ধারের লক্ষ্যে উক্ত সরোয়ার সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়।
শ্যামনগর ঈশ্বরীপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদের বলেন, ঢাকার গাজীপুরে জমি কেনার লক্ষ্যে আমাদের পূর্ব পরিচিত, শ্রীপুর উপজেলার এমসি বাজারে এলাকার সোবহান শিকদারের পুত্র সরোয়ার শিকদার আমার নিকট হইতে ৫ লক্ষ টাকা, ও আমার বন্ধু মোঃ রুহুল আমিন প্রবাসী এর নিকট থেকে ১২ লক্ষ টাকা মোট ১৭ লক্ষ টাকা সরোয়ার শিকদার গাজীপুরে জমি ক্রয় করার লক্ষ্যে আমাদের নিকট থেকে নেয়। আমরা মাস খানিক পরে জানতে পারি সরোয়ার শিকদার আমাদের নামে জমি ক্রয় না করে তার স্ত্রীর নামে উক্ত টাকা দিয়ে জমি ক্রয় করে, পরে আমরা টাকা চাইতে গেলে সে নানাভাবে আমাদেরকে হয়রানি ও হুমকি ধামকি প্রদান করতে থাকে। একপর্যায় আমরা নিরোপায় হয়ে এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং ২৪৪ তারিখ ৪/১২/২৩ । উক্ত প্রবাসী আব্দুল কাদের আরও বলেন, থানায় সাধারণ ডায়েরি করার পরে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে উক্ত সরোয়ার আবারো আমাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসের পর মাস তালবাহানা অব্যাহত রাখে। সরোয়ার টাকা নিয়ে মালয়েশিয়া থেকে কৌশলে পালিয়ে বাংলাদেশে চলে আসে তারপর থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছিনা। এ ঘটনায় উক্ত মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদের ও রুহুল আমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

##