সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রাম চিলমারীতে প্রতিপক্ষের অনুপস্থিতিতে জমি দখলের চেষ্টা

রফিকুল ইসলাম রফিক
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারিতে প্রতিপক্ষের অনুপস্থিতিতে জমি দখলের চেষ্টা করছে অপরপক্ষ।

চিলমারী উপজেলার ১ নং রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট পাটোয়ারী এলাকায় এ-ই ঘটনা ঘটেছে। এ বিষয়ে চিলমারী থানায় ভুক্তভোগী আয়নাল হক গত ১/১/২৫ ইং তারিখ বুধবার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার অনুসন্ধানে জানা যায় ভুক্তভোগী আয়নাল হকের সঙ্গে চাচাতো ভাই ইয়াছিন আলীর জায়গা জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছে, এবং কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। ঐ মামলাগুলো ব্যাহত করতে এবং আয়নাল হককে চাপে ফেলতে চাচাতো ভাই ইয়াছিন আলী জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগী সূত্র জানায়। ভুক্তভোগী আয়নাল হকের দখল ও জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগকৃত জায়গায় আয়নাল হকের একটি দ্বিতল টিনসেড আবাসিক হোটেল ও আন্তর্জাতিক মানবাধিকার ( আসক ফাউন্ডেশন ) অফিস রয়েছে,যা আয়নাল হকের ভোগদখলে রয়েছে। আয়নাল হকের দলিলে উল্লিখিত জায়গার পরিমান পৌনে তিন শতক,যা আবাসিক হোটেল থেকে পার্শ্ববর্তী মিলের পর্যন্ত সীমানা,এবং দলিলে উল্লেখিত চৌহদ্দি অনুযায়ী পূর্বে ইয়াছিন আলী, উত্তরে ইয়াছিন আলী, দক্ষিণে রাস্তা এবং পশ্চিম দিকে মোজাহার আলী এ-র বাড়ি অবস্থিত। আয়নাল হকের জায়গায় ইয়াছিন আলীর বাঁশ ঝাড় ছিল, বাশ তুলে নিয়ে জায়গা খালি করতে আয়নাল হককে তাকে চাপ দিলে, ইয়াছিন আলী প্রায় ৪০ দিন আগে বাঁশ ঝাড় তুলে জায়গা খালি করেন। কাজের প্রয়োজনে আয়নাল হক ঢাকা গেলে, এ-ই সুযোগে ইয়াছিন আলী ঐ জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে নিজ দখলে নেয়। এ-ই বিষয়ে ইয়াছিন আলীকে জিজ্ঞেস করা হলে, সে বলে এ-ই জায়গা আমার, এখানে বাঁশ ঝাড় ছিল, আয়নালের ঘরের ক্ষতি হয়ে বলে বাঁশঝাড় তুলে নিয়েছি। পাশে যেহেতু আমার বাড়ি, জায়গা ফাঁকা থাকলে লোকজন অনায়াসে আসে,তাই আমার জায়গা আমি ঘিরে নিয়েছি।

তালেব নামায় একজন বলেন, এখানে আয়নালের জায়গা আছে দেড় শতক, আয়নাল হকের ঘরটি তো ইয়াছিন আলীর জায়গায় পরেছে। এলাকার অপর একটি সূত্র জানায় আয়নাল হকের এখানে তিন শতক জায়গা, এ-ই জায়গাটা রাস্তার পাশে এবং দামে বেশি হওয়ায় ইলিয়াস আলী জবরদখল করার চেষ্টা করছে।

এ বিষয়ে চিলমারী থানায় অভিযোগের ব্যাপারে চিলমারীর থানা সূত্র জানায়, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।