রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর পশ্চিম বিড়ালক্ষীতে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

 

ভয়েজ অফ সুন্দরবন।। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর পশ্চিম বিড়ালক্ষী এলাকায় দীর্ঘদিনের চিংড়ি ঘের টি দখল করে নিয়েছে একদল দুর্বৃত্তরা এমন অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে রফিক ফিশারিজ চিংড়িঘের মালিক  ইত্তেজা বিন ইসলাম সোহাগ আরো বলেন, পশ্চিম বিড়ালক্ষ্মী মৌজার এস-৪৫ ও হাল গেজেট ১৬০ নং খতিয়ানের মালিক আমরা, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা উক্ত ২৮ বিঘার চিংড়ি ঘেরটি পরিচালনা করে আসছি, ইতিমধ্যে তারা বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও সেটি মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু তারা আবারও গত ১০/০১/২৫ তারিখে আদালতে  ১৪৫  ধারা জারি করে থানা পুলিশের মাধ্যমে আমাদের কাছে নোটিশ প্রদান করেন, সকালে নোটিশ দিয়েই দুপুরে চিংড়িঘাটি দখল করে নেয় তারা, শুক্রবার আমরা যখন নামাজরত অবস্থায় ঠিক সেই সময়, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের সোহবান ঢালির পুত্র আনারুল ইসলাম আশরাফুল ইসলাম ,শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ ১৫-২০ জনের একটি দল ওই এলাকার একটি জাল দলিল সংক্রান্ত বিরোধের ধরে মোস্তফা মিজানুর রহমানের নেতৃত্বে চিংড়ি ঘেরটি দখল করে নিয়ে তারা ঘেরের বাসা ভাঙচুর ও পানি নিষ্কাশনের গেটটি নষ্ট করে দেয়, আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় চিংড়ি ঘের টি দখল নিয়ে তারা এখন আশ্ফালন করে বলছে, উক্ত ঘেরে আমি গেলে আমাকে খুন জখম করবে । বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে কালীগঞ্জ সার্কেল অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। আমি আপনাদের লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আমার চিংড়ি ঘেরটি ফিরে পেতে চাই এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
##