শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট সহ ১ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ

নিয়াজ ফেরদৌস সজিব
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মো: নিয়াজ ফেরদৌস সজিব

জেলা প্রতিনিধি

পিরোজপুর।

 

 

পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে গতরাতে ০৪/০১/২০২৫ তারিখ রাত্র ০০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পিরোজপুরের নাজিরপুর থানাধীন মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে আসামী ১। মোঃ আবুল কালাম শেখ(৫২), পিতা-মৃত মোতালেব শেখ, মাতা-আলেকজান বিবি এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম হইতে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা হয় ও আসামীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে ১। PLATINUM নামীয় ২০টি, ২। MOND নামীয় ৩৪টি, ৩। XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট ছিল। জব্দকৃত বিদেশী সিগারেট এর অবৈধ বাজারমূল্য অনুমান (৩৯,০০০+৫১,০০০+৩০,০০০)=১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে।আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।