সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অনুপ্রবেশের সময় বেনাপোলে শিশুসহ ৭ জন আটক

মনির হোসেন,
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার বিকেলে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে। আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাওনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই এলাকার হাসান বিশ^াসের ছেলে ইয়াসিন বিশ্বাস (২৮), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী (৩০), তার দুই শিশু কন্য রাবেয়া খানম (০৬), মাবিয়া খানম (০৪), বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ (১৯) ও খুলনার তেরখাদা থানার কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের বিজিবি‘র টহলদল তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তারা