শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কলকিহারা গ্রামে হামলা ভাঙচুর: আহত ৪

ওমর আল বশির
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

 

ওমর আল বশির, দেওয়ানগঞ্জ( জামালপুর)

 

বকশীগঞ্জের মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের বেলাল হোসেনের পরিবার প্রতিবেশী জহুরুল হকের পরিবার দ্বারা হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন ।

এতে বেলালের পরিবারের ৪ সদস্য আহত হয়েছে । আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে।

 

হামলার ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ৩০ জনকে নামীয় আসামী সহ ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ হয়েছে, বসতভিটা ও কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জহুরুলের পরিবারের সাথে দ্বন্দ্ব। সেই সূত্রে গত বৃহস্পতিবার সুযোগ বুঝে জহুরুল তার লোকজন নিয়ে হামলা করেছে। এসময় জহুরুলেন লোকজন বসত ঘরের বেড়া, দরজা, জানালা, ঘরের ভিতরে থাকা চেয়ার, টেবিল, শোকেজ, হাফ বিল্ডিং ঘরের ৬টি থাই জানালা, ১টি পাওয়ার টিলার, ১৭টি গরু ও ৪টি ছাগল নিয়ে যায়। এবং একটি মোটরসাইকেল ভেঙে ফেলে। কয়েকটি ঘরের ভিতর থাকে ২০ ভরির অধিক স্বর্ণ সহ নগদ ১১ লক্ষ টাকা লুটপাট করেছে। এছাড়াও মাছের প্রজেক্ট হতে প্রায় তিন লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়া সহ ৬৬ শতাংশ জমির টাল বেগুন, ৫ শতাংশ জমির আখ, ১৬ শতাংশ জমির মরিচ ও ধনিয়া টেনে তুলে নষ্ট করেছে । এতে ক্ষতির পরিমাণ ৯১ লক্ষ ৪৫ হাজারের অধিক হয়েছে বলে ।

 

 

 

ভুক্তভোগী বেলাল মিয়া, মোশারফ, শাহজাহান সহ তাদের পরিবারের অন্যান্য লোকেরা বলেন, জহুরুল তার আত্মীয় স্বজন সহ শতাধিক লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে হামলাটি করেছে । আমাদের পরিবারের লোকজনদেরকে এলোপাথাড়ি মারধর করেছে। এতে আমাদের পরিবারের উজির মিয়া, আয়নাল মিয়া, সুমি বেগম, ঝরিফুল বেগম আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

মামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত জহুরুল হককে সরাসরি ও মোবাইল ফোন সহ বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে তার বোন নাছিমা, জামাই বাবু মিয়া দৈনিক আলোচিত জামালপুর’কে বলেন, জমি নিয়ে বেলাল হোসেনের সঙ্গে আমাদের বিরোধ আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু মীমাংসা হওয়ার আগেই ঝামেলা হলো। তবে এখনও মীমাংসা হওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছে।